২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিজ্ঞান মেলায় রাসায়নিক বিস্ফোরণে শিক্ষার্থী আহত

নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে শনিবার বিজ্ঞান মেলা চলাকালে টেস্টটিউবে থাকা রাসায়নিক দ্রবণে বিস্ফোরণ ঘটলে রিফাত করিম নামের এক স্কুল ছাত্র আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে শনিবার বিজ্ঞান মেলা চলাকালে টেস্টটিউবে থাকা রাসায়নিক দ্রবণে বিস্ফোরণ ঘটলে রিফাত করিম নামের এক স্কুল ছাত্র আহত হয়। রিফাত নগরীর বৌদ্ধ মন্দির এলাকার ফুলকি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহির আহম্মদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে রিফাতকে হাসপাতালে আনা হয়। রিফাতের মামা মাঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজ্ঞান মেলা চলাকালে সকাল ১১টার দিকে রিফাত তার প্রকল্প উপস্থাপনের সময় টেস্টটিউবে রাখা রাসায়নিক দ্রবণে বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং জামা পুড়ে যায়। দুদিনব্যাপী এই বিজ্ঞান মেলা শুক্রবার শুরু হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রকল্প নিয়ে মেলায় অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/জেকে/২১০০ ঘ.