২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে জেলেপল্লীতে দেড়'শ ঘর পুড়ে গেছে

সীতাকুণ্ড উপজেলার শীতলপুর জেলে পাড়ায় শনিবার সকালে আগুনে দেড়শ বসতঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার শীতলপুর জেলে পাড়ায় শনিবার সকালে আগুনে দেড়শ বসতঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগরাবাদ দমকল স্টেশনের টেলিফোন অপারেটর ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বেলা এগারটার দিকে সীতাকুণ্ড শীতলপুর জেলে পাড়ায় একটি বসত ঘরে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় দেড়'শ ঘর পুড়ে যায়। তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পাঁচটি গাড়ি দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দমকল বিভাগ ধারণা করছে। শনিবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর উদ্দীন মো. জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমএসবি/১৮১৯ ঘ.