ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সুন্দর ভবিষ্যতের জন্য পৃথিবী পর্যবেক্ষণ'- প্রতিপাদ্য নিয়ে ২৩ মার্চ পালিত হবে বিশ্ব আবহাওয়া দিবস। ১৯৫০ সালের এই দিনে বিশ্ব আবহাওয়া সংস্থা গঠন করা হয়। পরের বছর এটি জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে মর্যাদা পাওয়ার পর থেকে দিনটিকে বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করা হচ্ছে।
বর্তমানে ১৮৮টি দেশ বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্য।
বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে রোববার আগারগাঁওয়ের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে। প্রতিরক্ষা সচিব কামরুল হাসান অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৬ সালের জুনে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব আবহাওয়া সংস্থার কার্যকরী পরিষদের ৫৮তম অধিবেশনে বিশ্ব আবহাওয়া দিবস ২০০৮ উদযাপনের জন্য প্রতিপাদ্য ঠিক করা হয়।
বিিিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসএনডি/১৮২১ ঘ.
bdnews24