[ বাংলাদেশ ] চাল ডাল আটার দাম বেড়েছে, কমেছে ভোজ্যতেলের চাল, ডাল, চিনি ও আটার দাম এ সপ্তাহে আরও বেড়েছে। দাম বৃদ্ধি অব্যাহত আছে গুঁড়ো দুধের। তবে ভোজ্যতেলের দাম কিছুটা কমেছে। শুক্রবার রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী রাজশাহী রাইস এজেন্সির জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত দুদিনে ৪০ কেজির প্রতি বস্তা চালে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এ কারণে ৩২ টাকার গুটি চাল ৩৩ থেকে ৩৪ টাকা, সাড়ে ৩২ টাকার ভারতীয় স্বর্ণা ৩৩ টাকা, ৪৩ টাকার মিনিকেট ৪৪ টাকা এবং ৩৪ টাকার পারি চাল ৩৫ টাকায় বিক্রি করতে হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১১:০৮, ২১ মার্চ ২০০৮ | আপডেট: ১৩:৩৫, ২৬ আগস্ট ২০২২ ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) bdnews24