২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে

শুক্রবার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ এ দিনে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহন করেন। ৬৩ বছর বয়সে এই একই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের মতো বাংলাদেশও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিবসটি উদযাপন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 04:39 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ এ দিনে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহন করেন। ৬৩ বছর বয়সে এই একই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের মতো বাংলাদেশও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিবসটি উদযাপন করছে। রাজধানীসহ সারাদেশে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে আছে, জসনে জুলুস, ওয়াজ মাহফিল, আলোচনা সভা, কিরআত প্রতিযোগিতা, ইসলামী পুস্তুক প্রদর্শনী ও সেমিনার। বৃহস্পতিবার রাত থেকে বায়তুল মোকাররম মসজিদের পূর্বদিকে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালা শুরু হয়েছে। শুক্রবার সকালে মিরপুর ১ নং বাস স্ট্যান্ডের কাছে থেকে আনজুমানে রাহমানিয়া মইনীয়া মাইজভান্ডারী আনন্দ শোভাযাত্রা (জসনে জুলুস) বের করে। এছাড়া মিরপুর মাজার থেকে আঞ্জুমানে আছাদীয়া নূরীয়া সেহাবীয়াও জসনে জুলুস বের করে। ঢাকার প্রধান সড়কগুলো বিভিন্ন স্থানে 'কলেমা তৈয়ব' খচিত পতাকা, জাতীয় পতাকা ও রঙিন পতাকায় সাজানো হয়েছে। জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আশেকান মাইজভান্ডারী অ্যাসোসিয়েশন, দেওয়ানবাগ শরীফ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারী, আজিমপুর দায়রা শরীফ, দায়রায়ে মূসাবীয়া, খানকাহ আবুল উলাইয়া, আহলা দরবার শরীফ, বিশ্ব জাকের মঞ্জিল, তমুদ্দুন মজলিস, মাতুয়াল দরবারে মোজাদ্দেদীয়াসহ বিভিন্ন সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ পৃথক পৃথকভাবে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বানী দিয়েছেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুর ইসলাম, বিএনপি স্থায়ী কমিটির মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান, অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টি(জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম পৃথক পৃথক বিবৃতি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১০৩০ ঘ.