ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকের কুির্দস্তানে অবৈধভাবে বাংলাদেশী কর্মী পাঠানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভিসা জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ও এ সংক্রান্ত বিশেষ টাস্কফোর্সের সদস্যরা।
জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ সংক্রান্ত বিশেষ টাস্কফোর্স, র্যাব-১ ও র্যাব-৩ এর সদস্যদের নিয়ে গঠিত একটি বিশেষ দল বুধবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে এক্সপোর্ট ওভারসীজ এর পরিচালক ইকবাল হোসেন দুলাল ও ভিনটেজ ট্রাভেলস এর খালিদ মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার সিরাজ আমিন জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, অবৈধ আদম পাচার প্রক্রিয়ার মূল হোতারা দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থান করে। সেখান থেকেই তারা এসব অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তারা প্রথমে বৈধ ভিসার উন্নতমানের ফটোকপি সংগ্রহ করে। এরপর তাতে ছবি ও অন্যান্য তথ্য বসিয়ে জাল ভিসা তৈরি করা হয়।
পরে সংযুক্ত আর আমিরাতের বিভিন্ন কোম্পানির ভুয়া চাহিদাপত্র দেখিয়ে জনশক্তি রপ্তানি ব্যুরোর ছাড়পত্র নিয়ে বাংলাদেশী শ্রমিকদের ইরাকে পাঠায় এই চক্র।
শ্রমিকদের বিমানে প্রথমে দুবাই বিমানবন্দরে নিয়ে যাওয়া হতো। সেখান থেকে তাদের পাসপোর্টে ইরাকের ভুয়া কাগজপত্র সংযুক্ত করে কুর্দিস্থানের ছুলাইমানিয়ায় পাঠানো হতো।
র্যাব কর্মকর্তা জানান, ইরাক গত কয়েক বছর ধরে বৈদেশিক কর্মসংস্থানের ছাড়পত্র দেয়া বন্ধ রেখেছে। এরপরও কিছু রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সি বাংলাদেশীদের অবৈধভাবে ইরাক ও কুর্দিস্তানে পাঠাচ্ছে।
তিনি জানান, বাংলাদেশী কর্মীরা কুর্দিস্তানে ছাড়পত্র পেলেও সেখানে প্রতিশ্র"ত কাজ পায় না। তাদের কাজের ধরন হয় খুবই মানবেতর ও ঝুঁকিপূর্ণ। তারা বেতনও পান অনেক কম। এ অবস্থায় টিকতে না পেরে অনেক বাংলাদেশীই পাশের কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন অথবা কোনো রকমে বাংলাদেশে ফেরত আসেন।
সিরাজ আমিন জানান, চক্রের বাকি সদস্যদের খোঁজা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24