চট্টগ্রাম, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকের কাছ থেকে দুই হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গোয়েন্দা পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত কর্মকর্তারা হলেন- বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) দক্ষিণ জোন হালিশহর কার্যালয়ের সংযোগ শাখার ব্যবস্থাপক মফিজুল ইসলাম ও সহকারী প্রকৌশলী অপূর্ব কুমার বণিক।
চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আশিকুল হক ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বন্দর এলাকার রোটারিয়ান মো. ইলিয়াস নামে এক গ্রাহক পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন বিজিএসএলের দক্ষিণ জোনের ওই দুই কর্মকর্তা ঘুষ চেয়েছেন। গ্যাসের পুনঃসংযোগের জন্য তার কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা চান তারা।
তিনি জানান, পুলিশ কমিশনার বিষয়টি তদন্তের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অবহিত করেন। আগে থেকে জানতে পেরে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে হালিশহর কার্যালয়ে ইলিয়াস ঘুষ হিসাবে ওই দুই কর্মকর্তাকে দুই হাজার টাকা দেওয়ার সময় দুদক কর্মকর্তাদের উপস্থিতিতে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ইলিয়াস অভিযোগ করেন, বকেয়ার কারণে স
bdnews24