২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ওআইসি সম্মেলন শেষে বুধবার গভীর রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নুরুল ইসলাম বৃহস্পতিবার সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ব্রিটিশ এয়ারওয়েজ এর একটি বিমানে রাত দুটার দিকে দেশে ফিরেছেন।" একাদশতম ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ১১ মার্চ রাতে সেনেগালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মার্চ তিনি সেনেগালের রাজধানী ডাকারে পৌঁছান। ১৩ ও ১৪ মার্চ ডাকারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 06:06 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ওআইসি সম্মেলন শেষে বুধবার গভীর রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নুরুল ইসলাম বৃহস্পতিবার সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ব্রিটিশ এয়ারওয়েজ এর একটি বিমানে রাত দুটার দিকে দেশে ফিরেছেন।" একাদশতম ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ১১ মার্চ রাতে সেনেগালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মার্চ তিনি সেনেগালের রাজধানী ডাকারে পৌঁছান। ১৩ ও ১৪ মার্চ ডাকারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওআইসি সম্মেলন শেষে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে যান। লন্ডনে তিনি যুক্তরাজ্য প্রবাসী বাঙালীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি ১০ নং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গেও সাক্ষাত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওআইসি সম্মেলনে যোগদান ও যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের ব্রিফ করবেন। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ইএইচবি- এএইচডি/জিএনএ/১১৫৭ ঘ.