ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ওআইসি সম্মেলন শেষে বুধবার রাত পৌনে ২টায় দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
একাদশতম ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা গত ১১ মার্চ রাতে সেনেগালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ১২ মার্চ তিনি সেনেগালের রাজধানী ডাকারে পৌঁছান। ১৩ ও ১৪ মার্চ ডাকারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওআইসি সম্মেলন শেষে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে যান। লন্ডনে তিনি যুক্তরাজ্য প্রবাসী বাঙালীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গেও সাক্ষাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/জিএমএ/এসকে/০০৪১ঘ.
bdnews24