২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জাহান হত্যা মামলার রায়ে ২৬ আসামির সবাই খালাস

সুরখালি ইউপি চেয়ারম্যান ও যুবদল নেতা শেখ জাহান আলী হত্যা মামলার রায়ে বুধবার ২৬ আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত। খুলনা বিভাগীয় দ্র"ত বিচার আদালতের বিচারক আবদুস সালাম শিকদার এ রায় ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

খুলনা,মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরখালি ইউপি চেয়ারম্যান ও যুবদল নেতা শেখ জাহান আলী হত্যা মামলার রায়ে বুধবার ২৬ আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত। খুলনা বিভাগীয় দ্র"ত বিচার আদালতের বিচারক আবদুস সালাম শিকদার এ রায় ঘোষণা করেন। 'আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায়' আসামিদের খালাস দেওয়ার নির্দেশ দেন তিনি। খালাস পাওয়া আসামিরা হলেন- বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল আজিজ গোলদার, মুন্নাফ বিশ^াস, মারুফ বিশ^াস, মাসুদ বিশ^াস, মান্নান গোলদার, মোজাফফর মোল্লা, আবদুল হাদি সরদার, মালেক সরদার, মিজানুর রহমান, বাবুল আকতার, ইকবাল শেখ, দুয়ে, মোস্তাফিজ শেখ, মিলন কান্তি, গোলক কুমার, কিশোর কুমার, দিগন্ত মল্লিক, শাহজাহান, এস এম বরকত উল্লাহ, শাহ আলম, সবুর ফকির, মাঞ্জুমান বিশ^াস, অনুপ পাল, ধনো মন্ডল, শান্তনু ও নাসির মোল্লা। মামলার বিবরণে জানা যায়, ইউপি চেয়ারম্যান শেখ জাহান আলী ২০০৩ সালের ৫ জুলাই রাতে বটিয়াঘাটার গাওঘরা খেয়াঘাটে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আশরাফ, হানেফ ও শাহজাহান নামের আরো তিন ব্যক্তি আহত হন। হাসপাতালে নেওয়ার পর আশরাফ মারা যান। জাহান আলীর বড় ভাই শেখ হেমায়েত আলী ওই বছর ৮ জুলাই বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২০০৪ সালের ৮ এপ্রিল ২৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৩০ ঘ.