২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্ট্রি ঋণের আসল ও সুদ আদায় স্থগিত রাখার নির্দেশ

পোল্ট্রি শিল্পের বার্ড ফ্ল ুজনিত ক্ষতি পুষিয়ে দিতে এ শিল্পের ব্যাংক ঋণের আসল টাকা আদায় এক বছরের জন্য স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ঋণের সুদ আলাদা করে ছয় মাসের জন্য তা আদায় স্থগিত রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোল্ট্রি শিল্পের বার্ড ফ্ল ুজনিত ক্ষতি পুষিয়ে দিতে এ শিল্পের ব্যাংক ঋণের আসল টাকা আদায় এক বছরের জন্য স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ঋণের সুদ আলাদা করে ছয় মাসের জন্য তা আদায় স্থগিত রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, পোল্ট্রি শিল্পের ক্ষতি পুষিয়ে নিতে এখনই পুনর্বাসন কার্যক্রম নেওয়া জরুরি। এতে বলা হয়, বার্ড ফ্লুতে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্তদের অনুকূলে এখনই ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করা যেতে পারে। নতুন ঋণ বিতরণে খেলাপি ঋণ পুনঃতফসিলের জন্য প্রযোজ্য এককালীন জমার (ডাউন পেমেন্ট) শর্ত ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে শিথিল করা যেতে পারে। একইসঙ্গে পুরনো ঋণ পুনঃতফসিল করে দ্রুততম সময়ের মধ্যে নতুন ঋণ বিতরণ করা উচিৎ বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। সার্কুলারে কৃষি ঋণের মতো পোল্ট্রি খাতেও স্বল্প সুদে ঋণ বিতরণ করার বিষয়টি বিবেচনার জন্য পরামর্শ দেয়া হয়েছে ব্যাংকগুলোকে । এ ছাড়া ক্ষতিগ্রস্ত কোনো পোল্ট্রি মালিক যাতে ঋণ পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সে জন্য ব্যাংকগুলোকে যথাযথ তদারকির ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে কৃষি ঋণ বিতরণের বিষয়ে ইতিপূর্বে ব্যাংকগুলোতে গঠিত "অভিযোগ ও ঋণ তদারকি সেল" কাজে লাগিয়ে পোল্ট্রি শিল্পের ঋণকেও নিয়মিত তদারকি করা যেতে পারে বলে সার্কুলারে অভিমত দেওয়া হয়েছে। এছাড়া কৃষি ঋণের মতো পোল্ট্রি শিল্পের ঋণ বিতরণের তথ্যও প্রতিমাসে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০৫২ঘ.