২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বদলি

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আবদুল নূরকে বদলি করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ফ্যাক্সের মাধ্যমে বদলির আদেশটি এসেছে। আবদুল নূরের বিরুদ্ধে এর আগে সিটি কর্পোরেশনের ২৯ জন ওয়ার্ড কমিশনারের মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

সিলেট, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আবদুল নূরকে বদলি করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ফ্যাক্সের মাধ্যমে বদলির আদেশটি এসেছে। আবদুল নূরের বিরুদ্ধে এর আগে সিটি কর্পোরেশনের ২৯ জন ওয়ার্ড কমিশনারের মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয় থেকে বুধবার সকালে ফ্যাক্সযোগে বদলির আদেশ এসেছে। বদলির বিষয়ে কাজী আবদুল নূর সাংবাদিকদের বলেন, "আমি সরকারি চাকরি করি। বদলি হওয়াটা স্বাভাবিক।" তার বিরুদ্ধে অভিযোগের কারণেই এ বদলির আদেশ কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমার বিরুদ্ধে কোনও অভিযোগ আছে কি না; কারা করল, কেন করল- এসব দেখা আমার বিষয় নয়।" আবদুল নূর জানান, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি প্রকল্পের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৬ ঘ.