২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় কাপড় আটক

কুমিল্লা সদর-দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে কোটি টাকার ভারতীয় কাপড় আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 11:14 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

কুমিল্লা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সদর-দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে কোটি টাকার ভারতীয় কাপড় আটক করেছে বিডিআর। বুধবার ভোরে এসব কাপড় আটক করা হয়। আটক কাপড়ের মধ্যে তিন হাজারটি শাড়ি এবং ২০০টি থ্রিপিস। এসবের বাজার মূল্য এক কোটি ২৭ লাখ টাকা বলে বিডিআর জানায়। ৩৩ রাইফেল ব্যাটালিয়ানের অপারেশন অফিসার মেজর মাকসুদুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে সুয়াগাজী এলাকায় একটি তিন টনি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে এ সব কাপড় আটক করা হয়। আটক কাপড়ের মূল্য আনুমানিক ১ কোটি ২৭ লাখ টাকা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আটক কাপড় কাস্টমসের গুদামে জমা দেয়া হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭০৯ ঘ.