ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপ্রদর্শিত আয় বৈধ করার ক্ষেত্রে জরিমানার হার এবং ভূমি নিবন্ধন (ল্যান্ড রেজিস্ট্রেশন) ফি কমানোর বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে সরকার।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বুধবার এ তথ্য জানান।
রাজধানীর একটি হোটেলে "পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর হাউজিং ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ" শীর্ষক এক সেমিনারে উপদেষ্টা বলেন, "অপ্রদর্শিত আয় বৈধ করার ক্ষেত্রে বর্তমানে জরিমানার যে হার নির্ধারিত রয়েছে, তা কমানোর বিষয়টি সরকার ভাবছে। এছাড়া ভূমি রেজিস্ট্রেশন ফি-ও কমানোর চিন্তা
bdnews24