ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দৈনিক ইনকিলাব-এর মফস্বল সম্পাদক রবি আরমান মারা গেছেন। মঙ্গলবার অফিস থেকে বাসায় ফেরার পথে রাত পৌনে ৮টার দিকে তিনি মারা যান।
আরমানের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
দৈনিক ইনকিলাব-এর প্রধান প্রতিবেদক সাজ্জাদ আলম খান তপু রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল সন্ধ্যায় তিনি অফিস থেকে বাসার উদ্দেশে বের হন। পাঁয়ে হেটে মতিঝিল শাপলা চত্বরে পৌঁছার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।"
তপু জানান, রাতেই রবি আরমানের মরদেহ যশোরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে বুধবার বাদ জোহর জানাজা শেষে তাকে দাফন করা হবে।
বিনিউিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএইচবি/২৩৫৮ ঘ.
bdnews24