ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় একটি শিশু নিহত হয়েছে। খুলনায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে এক যুবক। গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরও তিন জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা: গাইবান্ধা-বাদিয়াখালি-সিংড়িয়া সড়কের কাতলামারি এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রাক্টরের ধাক্কায় মঙ্গলবার কল্পনা রবিদাস (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
সে ফুলছড়ি উপজেলার কাতলামারি গ্রামের গেন্দুরাম রবিদাসের মেয়ে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহা জানান, দুপুরে রাস্তা পারাপারের সময় গাইবান্ধা থেকে সিংড়িয়াগামী ট্রাক্টরটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ চালক আনিছুর রহমানকে গ্রেপ্তার ও ট্রাক্টরটি আটক করে। এই ঘটনায় ফুলছড়ি থানায় মামলা হয়েছে।
খুলনা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার বালিয়াখালি ব্রিজের পশ্চিম পাশে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় একজন বাসযাত্রী (২৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় নুর মোহাম্মদ মোল
bdnews24