২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ঘূর্ণিঝড়ে একজন নিহত

ঘূর্ণিঝড়ে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বুড়িভাঙ্গা গ্রামে সোমবার রাতে শাহাবুদ্দিন (৩০) নামে এক পল্লী চিকিৎসক নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। ঝড়ে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

নরসিংদী, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বুড়িভাঙ্গা গ্রামে সোমবার রাতে শাহাবুদ্দিন (৩০) নামে এক পল্লী চিকিৎসক নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। ঝড়ে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, সোমবার রাত পৌনে আটটার দিকে হঠাৎ ঘুর্ণিঝড় শুরু হয়ে কয়েকটি গ্রাম লণ্ডভণ্ড করে দেয়। এ সময় চালাকচর থেকে বাড়ি যাওয়ার পথে গাছের নিচে চাপা পড়ে মারা যান পল্লী চিকিৎসক শাহাবুদ্দিন। আহত হয়েছেন প্রায় ৪০ জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, উপজেলার চালাকচর, বুড়িভাঙ্গা, পীরপুর, আওয়াকান্দী, তারাকান্দী, কাইতেরগাঁও, ডুমনমারা, বীরগাঁও গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ঝড়ে কলা, পেঁপেসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। নরসিংদীর জেলা প্রশাসক মো. জিল্লার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘুর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি। বুধবার এলাকায় গিয়ে সরেজমিন পরিদর্শন করার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৭ ঘ.