২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ছাড়তে চান তসলিমা নাসরিন

নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন ভারত ত্যাগ করতে চান। নয়াদিল্লীর অজ্ঞাত একটি বাড়িতে অসুস্থ অবস্থায় বসবাস করতে বাধ্য করায় সোমবার টেলিফোনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। গত চার মাস ধরে তাকে এ বাড়িতে রাখা হয়েছে। তসলিমা (৪৫) বলেন,"গত কয়েকমাস আমি হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারিনি। আমার হার্টের খুব সমস্যা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 07:47 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন ভারত ত্যাগ করতে চান। নয়াদিল্লীর অজ্ঞাত একটি বাড়িতে অসুস্থ অবস্থায় বসবাস করতে বাধ্য করায় সোমবার টেলিফোনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। গত চার মাস ধরে তাকে এ বাড়িতে রাখা হয়েছে। তসলিমা (৪৫) বলেন,"গত কয়েকমাস আমি হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারিনি। আমার হার্টের খুব সমস্যা হচ্ছে। আমি ঠিকমত দেখতেও পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব আমার চিকিৎসার প্রয়োজন।" গতমাসে রক্তচাপ কমে যাওয়ায় নয়া দিল্লীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তসলিমা জানান,"এভাবে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। এখান থেকে বের হয়ে গিয়ে নিজের জীবন বাঁচাতে হবে। আমি ফ্রান্স বা জার্মানিতে যাব।" তিনি আরো বলেন,"সুস্থ হলেই আমি ভারতে ফিরে আসতে চাই এবং কোলকাতায় থাকতে চাই।" তবে সহিংসতার আশঙ্কায় পশ্চিমবঙ্গ সরকার তাকে কোলকাতায় ফেরত নিতে চায়না। মুসলমান বিভিন্ন গ্র"পের প্রতিবাদ সত্ত্বেও ভারত সরকার তসলিমার ভিসার মেয়াদ বাড়িয়েছে। অবশ্য তসলিমা বারবার নিজের মুক্তি দাবি করলেও তাকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি কখনই দেওয়া হয়নি। এমনকি নারীবাদী লেখার স্বীকৃতি হিসেবে ফ্রান্স সরকার তাকে 'প্রি সিমো দ্য বভেয়ার' পুরস্কারে ভূষিত করলেও জানুয়ারি মাসে ভারত সফরকালে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির কাছে থেকে সে পুরস্কার গ্রহণের অনুমতি প্রদান করা হয়নি তাকে। 'লজ্জা' উপন্যাসের মাধ্যমে তসলিমা নাসরিন মুসলমানদের ধর্মানুভূতিতে 'উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষপূর্ণভাবে' আঘাত করেছেন-আদালত এ রায় দেওয়ার পর ১৯৯৪ সালে তসলিমা ইউরোপে চলে যান। পরে তিনি কোলকাতায় বসবাস শুরু করেন। গত বছরের নভেম্বর মাসে মুসলমানদের বিভিন্ন গ্র"পের প্রতিবাদের মুখে ভারত সরকার তাকে কোলকাতা থেকে নয়াদিল্লীতে সরিয়ে নিতে বাধ্য হয়। নয়াদিল্লীর এ বাড়িতে তার সঙ্গী হচ্ছে একটি মাত্র মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং একটি টিভি সেট। কোন দর্শনার্থীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়না তাকে। এর আগে কোলকাতায় তিনি চার বছর ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমএ/১৩৩৬ঘ.