ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়। যুক্তরাজ্যের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে প্রবাসী বাংলদেশীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি এ সম্পর্ক আরো জোরদারের মাধ্যমে সমৃদ্ধ অর্থনীতি ও সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশটিতে বসবাসরত বাংলাদেশীদের অবদান রাখার আহ্বান জানিয়েছেন।
লন্ডনের ব্যাডেন পাওয়েল অ্যাসেম্বলি হলে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় করেন। সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে বিবিসি জানিয়েছে, প্রধান উপদেষ্টার সফরের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা।
তথ্যবিবরণীতে জানানো হয়েছে, বাংলাদেশ হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সা
bdnews24