২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বসতভিটা ও কবরস্থান ইপিজেড প্রকল্পের বাইরে রাখার দাবিতে মানববন্ধন

বসতভিটা ও কবরস্থান প্রস্তাবিত ফেনী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের রাখার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলার ছয় গ্রামের প্রায় চার হাজার মানুষ সোমবার মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ফেনী, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসতভিটা ও কবরস্থান প্রস্তাবিত ফেনী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের রাখার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলার ছয় গ্রামের প্রায় চার হাজার মানুষ সোমবার মানববন্ধন করেছে। সকাল ১০টায় উপজেলার মজলিশপুর, ধর্মপুর, মটুয়াসহ ছয় গ্রামের প্রায় ৪ হাজার নারী, পুরুষ ও বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়। এরপর সালাউদ্দিন হাই স্কুল থেকে দক্ষিণে ট্রাংক রোড পর্যন্ত রাস্তার পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন রচনা করে তারা। তাদের হাতে থাকা ব্যানার ফেস্টুনে লেখা ছিল, 'জন্মের আগে জন্মভূমি হারাতে চাই না' 'আমাদের পড়তে দিন', 'স্কুল-মাদ্রাসা, বসতভিটে কবরস্থান উচ্ছেদ করবেন না' ইত্যাদি। বেলা ১২টায় মানববন্ধন কর্মসূচি শেষে এলাকাবাসীর পক্ষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. মাছুম খানের সঙ্গে সাক্ষাত করে দাবির কথা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.