২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও সত্য কথা বলব: সাখাওয়াত

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও তিনি সত্য কথাই বলবেন। তিনি বলেন, "আমি সত্য কথা বলায় রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও সেই সত্য কথা আমি শতবার বলে যাবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

বগুড়া, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও তিনি সত্য কথাই বলবেন। তিনি বলেন, "আমি সত্য কথা বলায় রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও সেই সত্য কথা আমি শতবার বলে যাবো।" সোমবার বগুড়ার শেরপুরে সাংবাদিকরা তার কাছে কমিশনের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন। তিনি বলেন, "নির্বাচন কমিশন এখন যে কাজ করছে, গত ৩৬ বছরে তা করা হয়নি। এটি আগে শুরু করলে দেশের অবস্থা আরও ভাল হতো।" ভোটার তালিকা তৈরির কাজ সুষ্ঠুভাবে চলছে বলে জানান তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, "সেটা বলার সময় এখনও আসেনি। সময় এলেই সব বলা হবে।" সকালে শেরপুর উপজেলায় ডিজে হাইস্কুল ও মজিবুর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন কেন্দ্র পরিদর্শনকালে ভোটার তালিকা তৈরি ও ছবি তোলার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় ভোটার তালিকা তৈরির কাজে নিয়োজিত সেনা কর্মকর্তারা ও জেলা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৭৪৮ ঘ.