২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক ফেরদৌস হোসেনের পিতার মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ ফেরদৌস হোসেনের পিতা মোঃ ফরহাদ হোসেন শনিবার রাতে টাঙ্গাইলে মারা গেছেন। জেলার মীরের বেতকা গ্রামের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন একজন সমাজসেবী হিসেবে সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

টাঙ্গাইল, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ ফেরদৌস হোসেনের পিতা মোঃ ফরহাদ হোসেন শনিবার রাতে টাঙ্গাইলে মারা গেছেন। জেলার মীরের বেতকা গ্রামের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন একজন সমাজসেবী হিসেবে সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছিলেন। টাঙ্গাইল শহরের ডক্টর'স ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। রবিবার সকালে মীরের বেতকা ফোরকানিয়া মাদ্রাসা মাঠে জানাজার পর তাকে টাঙ্গাইল শহরের প্রধান কবরস্থানে দাফন করা হয়েছে। ফরহাদ হোসেন স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার অন্য ছেলেদের মধ্যে ডাঃ কাজী সোহেল ইকবাল এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এবং রাসেল পারভেজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে কর্মরত। দ্বিতীয় মেয়ে সুলতানা মাহমুদা শিক্ষকতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/এমএ/১৯০৫ঘ.