ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ব্রাহ্মণবাড়িয়ার বেড়তলায় রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে একটি পিকআপ ভ্যান থেকে ১১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
খাটিহাতা বিশ্বরোড পুলিশের সার্জেন্ট মোহাম্মদ বায়েজিদ জানান, তার নেতৃত্বে একটি দল ঢাকাগামী এই পিকআপ ভ্যান থেকে ফেনসিডিল ছাড়া ১০ কেজি গাজা এবং নগদ ৩৯ হাজার ৫শ টাকা উদ্ধার করে। এসময় ভ্যানচালক মুকসেদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ঢাকার লালবাগ এলাকায়।
তিনি জানান, সদর থানার চান্দুরা এলাকা থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছে- গোপনে এ খবর পেয়ে পিক আপ ভ্যানটি তল্লাশি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬১১ ঘ.
bdnews24