২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুই জন নিহত

শালিখা উপজেলার জুনারি মাদ্রাসা নামক স্থানে রোববার দুপুরে আড়পাড়া-বুনাগাতি সড়কে ট্রাক চাপায় স্কুল ছাত্রসহ দুই পথচারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মাগুরা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শালিখা উপজেলার জুনারি মাদ্রাসা নামক স্থানে রোববার দুপুরে আড়পাড়া-বুনাগাতি সড়কে ট্রাক চাপায় স্কুল ছাত্রসহ দুই পথচারী নিহত হয়েছেন। নিহত স্কুল ছাত্রের নাম তানভীর সর্দার (১২) এবং অপর জনের নাম ভীনাথ (৫০)। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ দত্ত জানান, আড়পাড়া-বুনাগাতি সড়কে দুপুর দুইটার দিকে মাগুরাগামী একটি মালবাহী ট্রাক এই দুই পথচারীকে চাপা দেয়। চাপা পড়া দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। তিনি জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬০০ ঘ.