২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়েরবাজার বধ্যভূমি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

রায়েরবাজার বধ্যভূমির সিটি করপোরেশনের আয়ত্তাধীন একটি স্থানে মাটির নিচ থেকে একটি বিদেশী রিভলবার এবং বিভিন্ন ধরনের ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ২টার দিকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 09:21 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রায়েরবাজার বধ্যভূমির সিটি করপোরেশনের আয়ত্তাধীন একটি স্থানে মাটির নিচ থেকে একটি বিদেশী রিভলবার এবং বিভিন্ন ধরনের ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ২টার দিকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবদুল্লাহ আরেফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিগুলো শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের। তাকে ভারত থেকে আনার পর আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে সে তার নিজস্ব অস্ত্রের অবস্থানের কথা জানায়। এরপর তার দেওয়া তথ্যানুযায়ী ওই স্থান থেকে এগুলো উদ্ধার করা হয়। এর আগে জিজ্ঞাসাবাদে ইমনের দেওয়া তথ্যনুযায়ী তার সহযোগি টুন্ডা জাহাঙ্গীরকে টঙ্গী এলাকা থেকে শনিবার রাতেই গ্রেপ্তার করা হয়। ইমনকে ৭ মার্চ ভারত থেকে বাংলাদেশে আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/আরএ/এমএ/১৫১৭ঘ.