২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বিনা নোটিসে কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুরের শ্যাওড়াপাড়ার একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা রোববার বিক্ষোভ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 06:43 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা নোটিসে কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুরের শ্যাওড়াপাড়ার একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা রোববার বিক্ষোভ শুরু করেছে। শ্রমিকদের অভিযোগ, ইং মিং নামে তৈরী পোশাক কারখানাটি কোনও ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রোববার কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। কারখানার শ্রমিক হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে কারখানায় এসে দেখি বন্ধের নোটিস ঝুলিয়ে রাখা হয়েছে।" দীর্ঘদিন ধরে কোনও অর্ডার না পাওয়ায় ক্ষতির কারণে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বলে ওই নোটিসে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, শ্রমিকদের দেনা-পাওনা শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হবে। তবে শ্রমিক হাসান বলেন, "কর্তৃপক্ষের এসব বক্তব্য সব ভুয়া। তারা কবে পাওনা মেটাবে তার কোনও ঠিক নাই। শ্রমিকরা এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তবে তারা রাস্তায় ওঠেনি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, আগামী ২৪ এপ্রিলের মধ্যে সব পাওনা মিটিয়ে দেওয়া হবে বলে গার্মেন্টস কর্তৃপক্ষ জানিয়েছে। স