২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনের পরে জাতীয় নির্বাচনের তারিখ: সিইসি

আগামী জুন মাসের পরেই জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। শনিবার কমিশন সচিবালয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএনডিপির প্রশাসক কামাল দারবিশ এর সঙ্গে বৈঠক শেষে সিইসি বলেন "জাতীয় নির্বাচনের তারিখ জুন মাসের পরে বলব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা মার্চ ১৫ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামী জুন মাসের পরেই জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। শনিবার কমিশন সচিবালয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএনডিপির প্রশাসক কামাল দারবিশ এর সঙ্গে বৈঠক শেষে সিইসি বলেন "জাতীয় নির্বাচনের তারিখ জুন মাসের পরে বলব।" সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন "জুন মাসের শেষে খসড়া ভোটার তালিকা হবে, তখন দেখব জাতীয় নির্বাচনের তারিখ কখন দেওয়া যায়।" কামাল দারবিশ বলেন "রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে বলে আশা করছি। আমরা নির্বাচন না হওয়ার কোন কারণ দেখছি না। নির্বাচনের সব প্রস্তুতি চলছে।" প্রস্তাবিত স্থানীয় নির্বাচন অধ্যাদেশের গেজেট হাতে পাওয়ার পর চার সিটি করপোরেশন নির্বাচনের তফসিলও ঘোষণা করবেন বলে জানান সিইসি। "যখন গেজেট হাতে আসবে তখন এ বিষয়ে বলতে পারব।"