ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএনডিপির প্রশাসক কামাল দরবেশ তিন দিনের সফরে শনিবার বিকেলে ঢাকা আসছেন।
শুক্রবার ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে কামাল দারবিশ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এবং সরকারের উচ্চ পর্যায়ের কমকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে ঘুর্ণিদুর্গত এলাকার পুনর্বাসন কাজ এবং ভোটার নিবন্ধন প্রক্রিয়া প্রত্যক্ষ করবেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে কামাল দারবিশ বাংলাদেশে আসছেন। বাংলাদেশ সফর শেষে তিনি ভারতে যাবেন।
ইউএনডিপিসহ আটটি উন্নয়ন সহযোগী সংস্থা ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজে বাংলাদেশকে ৫ কোটি ডলার দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ কেআরসি/ এমএস/জেকে/এমএ/২১০১ঘ.
bdnews24