২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানের সুফল জনগণ পায়নি: ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধানের জায়গায় সংবিধান রয়ে গেছ। দেশের মানুষ এর সুফল পায়নি। শুক্রবার বিকেলে ফেনী শহরের পশ্চিম উকিল পাড়ায় গণফোরাম নেতা নুরুল আমিনের বাসায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 06:01 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ফেনী, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধানের জায়গায় সংবিধান রয়ে গেছ। দেশের মানুষ এর সুফল পায়নি। শুক্রবার বিকেলে ফেনী শহরের পশ্চিম উকিল পাড়ায় গণফোরাম নেতা নুরুল আমিনের বাসায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, "যারা এতোদিন সন্ত্রাস করেছে, তারা পালিয়ে গেছে। তবে সন্ত্রাসের পৃষ্ঠপোষকরাই এখন রাষ্ট্রের অতিথি।" ড. কামাল আরও বলেন, "রাজনৈতিকভাবে ফেনী একটি ঐতিহ্যবাহী জেলা। বিভিন্ন আন্দোলনে ফেনীবাসীর অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।" এর আগে দুপুরে দলের নেতাদের নিয়ে পরশুরামে প্রয়াত গণফোরাম সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন আহমদ মানিকের চেহলামে অংশ নেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণফোরাম নেতা কাজী হাবীব, মো. সেলিম আকবর, মাওলানা লতিফুর রহমান, ইব্রাহিম ভূঁইয়া, মৌলানা খায়ের আহমদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫৫ ঘ.