২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুই কিশোর নিহত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বৃহস্পতিবার রাতে দুই কিশোর নিহত হয়েছে। একই রাতে রাজবাড়িতে ট্রেনে কাটা পড়ে মারা গেছে এক যুবক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর টাঙ্গাইল প্রতিনিধি জানান, কালিহাতী উপজেলায় রেল লাইনের ওপর দিয়ে হাঁটার সময় বৃহস্পতিবার রাতে ট্রেনে কাটা পড়ে মারা গেছে দুই কিশোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

টাঙ্গাইল, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বৃহস্পতিবার রাতে দুই কিশোর নিহত হয়েছে। একই রাতে রাজবাড়িতে ট্রেনে কাটা পড়ে মারা গেছে এক যুবক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর টাঙ্গাইল প্রতিনিধি জানান, কালিহাতী উপজেলায় রেল লাইনের ওপর দিয়ে হাঁটার সময় বৃহস্পতিবার রাতে ট্রেনে কাটা পড়ে মারা গেছে দুই কিশোর। নিহতরা হলো, শহরের প্যারাডাইস পাড়ার হসেম মিয়ার ছেলে তরু (১৫) ও আকুর টাকুর পাড়ার আবুল কালাম আজাদের ছেলে রকিব (১৫)। তারা দুজনেই এসএসসি পরীক্ষার্থী। নিহতদের পরিবারের সদস্যরা জানায়, দিনাজপুরের স্বপ্নপুরীতে বনভোজন শেষে ফেরার পথে ট্রেন কালিহাতী স্টেশনে থামলে দুই বন্ধু ট্রেন থেকে নেমে রেল লাইনের ওপর হাঁটছিল। এ সময় লালমনিরহাট থেকে আসা লালমনি এক্সপ্রেসের নিচে কাটা পরে তারা নিহত হয়। রাজবাড়ি প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাতে রাজবাড়ি-দৌলতদিয়া ৫১৫ নম্বর ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছে। রাত ৮টার দিকে ট্রেনটি পাচুরিয়া রেলস্টেশন থেকে ছেড়ে যাবার কিছুক্ষণ পরই আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটৈ। শুক্রবার ময়না তদন্ত শেষে আঞ্জুমান-ই-মফিদুলের মাধ্যমে তার লাশ দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৫৫৪ ঘ.