২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নীতিমালার বিরুদ্ধে পাবনায় মামলা

নারী নীতিমালার বিরুদ্ধে মামলা করেছে পাবনার দুই আইনজীবী। মামলায় আইন সচিব ও পাবনা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। বুধবার পাবনার ১ নম্বর যুগ্ম জেলা জজ আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেন অ্যাডভোকেট কেএম হামিদুর রহমান ও অ্যাডভোকেট সুলতান মাহসুদ এহিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

পাবনা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নীতিমালার বিরুদ্ধে মামলা করেছে পাবনার দুই আইনজীবী। মামলায় আইন সচিব ও পাবনা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। বুধবার পাবনার ১ নম্বর যুগ্ম জেলা জজ আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেন অ্যাডভোকেট কেএম হামিদুর রহমান ও অ্যাডভোকেট সুলতান মাহসুদ এহিয়া। অ্যাডভোকেট কে এম হামিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তত্ত্বাবধয়াক সরকার নারী পুরুষের সম অধিকারের যে উদ্যোগ নিয়েছে তা কুরআনের পরিপন্থি। বাদীরা তাদের অভিযোগে বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার জনগণের ভোটে নির্বাচিত কোন সরকার নয়। এই নীতিমালায় পবিত্র কুরআনের আদেশ অমান্য করা হয়েছে। এটা দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভুতিতে আঘাত করেছে। বিচারক মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ মার্চ তারিখ ধার্য করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০৪৮ ঘ.