২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করছে সরকার

সরকার কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির একটি প্রস্তাব বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। অর্থ উপদেষ্টা বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির একটি প্রস্তাব বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। অর্থ উপদেষ্টা বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জ্জা আজিজুল বলেন, "কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির একটি প্রস্তাব রয়েছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি।" সুযোগ সুবিধা কতোটা বাড়ানো হতে পারে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "সরকার বিষয়টি বিবেচনা করছে। আলাপ-আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে।" বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে একসঙ্গে তিনটি ইনক্রিমেন্ট ও ৩০ শতাংশ মহার্ঘ্য ভাতা দাবি করা হয়। তবে সরকারের পক্ষ থেকে একটি ইনক্রিমেন্ট ও ২০ শতাংশ মহার্ঘ্য ভাতার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে। বৈঠকে এ বিষয়ে আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএ/১৯০০ঘ.