চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বুধবার কলা ভর্তি ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত এবং এক জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া (৫০) চাঁদপুর জেলার মতলব থানার উদালয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে। দুর্ঘটনায় আহত মদন মিয়া (৪০) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সড়কে কলাবাহী ট্রাকটি হঠাৎ উল্টে গেলে এর চালক মদন মিয়া ও হেল্পার বাদশা মিয়া গুরুতর আহত হয়।
তিনি জানান, তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়া রাত ২টার দিকে মারা যায়। তবে চিকিৎসকরা জানিয়েছে, মদন মিয়া আশঙ্কামুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৭৩০ ঘ.
bdnews24