২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনেগালের উদ্দেশে প্রধান উপদেষ্টার ঢাকা ত্যাগ

ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার রাতে সেনেগালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ১৩-১৪ মার্চ সেনেগালের রাজধানী ডাকারে এ সম্মেলন হবে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুসন্ধান বিভাগ জানায়, প্রধান উপদেষ্টাকে নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ঢাকা-দুবাই-লন্ডন রুটের ইকে-৫৮৫ ফ্লাইটটি মঙ্গলবার রাত ৯ টা ৫০ মিনিটে যাত্রা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 05:45 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার রাতে সেনেগালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ১৩-১৪ মার্চ সেনেগালের রাজধানী ডাকারে এ সম্মেলন হবে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুসন্ধান বিভাগ জানায়, প্রধান উপদেষ্টাকে নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ঢাকা-দুবাই-লন্ডন রুটের ইকে-৫৮৫ ফ্লাইটটি মঙ্গলবার রাত ৯ টা ৫০ মিনিটে যাত্রা করে। জনসংখ্যার দিক থেকে তৃতীয় বৃহত্তম মুসলিম দেশের সরকার প্রধান হিসেবে সম্মেলনে বক্তৃতায় প্রধান উপদেষ্টা মুসলিম উম্মাহকে সমুন্নত রেখে ভাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানাবেন। পাশাপাশি তিনি ওআইসির সদস্য দেশগুলোর অনেক রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে আলোচনা করবেন। সম্মেলন শেষে দেশে ফেরার পথে প্রধান উপদেষ্টার কয়েকদিন লন্ডনে অবস্থান করার কথা। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। ১৮ মার্চ পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ২২ মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এমএইচবি/ ১৮৩০ ঘ.