লক্ষ্মীপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র, নৌ-পরিবহন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন বলেছেন, লক্ষ্মীপুর- ভোলা ফেরি সার্ভিস চালু হওয়ায় উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মানুষের জীবনধারা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। খুলনার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগের ক্ষেত্রে লক্ষ্মীপুর ও ভোলা হবে একটি ট্রানজিট পয়েন্ট।
তিনি বলেন, "দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাসমূহের তিন কোটি মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হল। দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ২১টি জেলার মধ্যে সূচিত হবে যোগাযোগের নতুন সেতুবন্ধন। খুলনার সঙ্গে বন্দর চট্টগ্রামের দূরত্বও কমে আসবে।"
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাটে লক্ষ্মীপুর-ভোলা ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এমএ মতিন এ কথা বলেন।
তিনি বলেন, "এই ফেরি সার্ভিস চালু হওয়ায় সিলেট ও চট্টগ্রামের সঙ্গে বরিশাল ও খুলনা বিভাগের যোগাযোগ রক্ষাকারী যানবাহনকে এখন থেকে রাজধানী হয়ে গন্তব্যে যেতে হবে না। তদেরকে মাওয়া এবং আরিচা ফেরিঘাটও অতিক্রম করতে হবে না। এ ফেরি সার্ভিস চালুর ফলে উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোর জনসাধারণের প্রাত্যহিক জীবনধারা ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বাড়বে।"
দুপুরে সোয়া ১টার দিকে ঘন্টা বাজিয়ে উপদেষ্টা মতিন ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে তিনি ফেরি সার্ভিসের নামফলক উম্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কালো টাকা মুক্ত একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দূর্নীতিমুক্ত সমাজ গঠন, সন্ত্রাস দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
তিনি বলেন, দেশের আইন শৃংখলার যথেষ্ট উন্নতি হয়েছে। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী প্রভাবমুক্ত পরিবেশে সাফল্য ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারছে। দূর্নীতি দমনে ব্যাপক অগ্রগতি ও সাফল্য অর্জিত হয়েছে। যোগ্য লোকদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে। সাধারণ মানুষ ন্যায় বিচার পেতে শুরু করেছে।
উপদেষ্টা বলেন, "সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য ছবিসহ ভোটার তালিকার কাজ পুরোদমে চলছে। সশস্ত্র বাহিনীর সহায়তায় পরিচালিত এই কার্যক্রমে জাতীয় পরিচয়পত্রও দেওয়া হচ্ছে। এটা এই অঞ্চলের জন্য এক নজিরবিহীন ঘটনা।"
তিনি বলেন, সরকারি বিধি-বিধানগুলোকে যুগোপযোগী করে তোলার জন্য রেগুলেটরি রির্ফমস কমিশন গঠন করা হয়েছে। দেশে মানবাধিকার নিশ্চিত করতে স
bdnews24