২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশন ও দুদক আইন মিলিয়ে দেখা হচ্ছে

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সোমবার বলেছেন, প্রস্তাবিত ট্রুথ কমিশন আইনের বিভিন্ন ধারা খতিয়ে দেখছে দুদক। ওই আইনের সঙ্গে দুদক আইনের কোনো বিরোধ দেখা দিলে কমিশনের পক্ষ থেকে সরকারকে তা জানানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সোমবার বলেছেন, প্রস্তাবিত ট্রুথ কমিশন আইনের বিভিন্ন ধারা খতিয়ে দেখছে দুদক। ওই আইনের সঙ্গে দুদক আইনের কোনো বিরোধ দেখা দিলে কমিশনের পক্ষ থেকে সরকারকে তা জানানো হবে। সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে হানিফ ইকবাল সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "প্রস্তাবিত ট্রুথ কমিশন আইনের খসড়া আমাদের কাছে পাঠানো হয়েছে। এর সঙ্গে দুদক আইনের কোনো বিরোধ রয়েছে কি না তা মিলিয়ে দেখা হচ্ছে। যদি কোনো বিরোধ থাকে তাহলে তা সরকারকে জানানো হবে।" হানিফ ইকবাল বলেন, "ট্রুথ কমিশন সম্পর্কে দুদকের সুপারিশও তুলে ধরা হবে।" সরকার ট্রুথ কমিশন আইনের যে খসড়া করেছে, তাতে ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার শর্তে এবং দুর্নীতির মাধ্যামে অর্জিত সম্পত্তি ফেরত দেওয়ার মাধ্যমে দুর্নীতিবাজদের ক্ষমা করার সুযোগ রাখার কথা বলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২১১০ ঘ.