২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত

মদন উপজেলার চাঁনগাঁও শাহপুর গ্রামে সোমবার পুকুর কাটা নিয়ে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

নেত্রকোনা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদন উপজেলার চাঁনগাঁও শাহপুর গ্রামে সোমবার পুকুর কাটা নিয়ে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- বুলবুল ভুঁইয়া (৫০), মোস্তফা ভুঁইয়া (৪৫), দীলিপ ভূঁইয়া (২৫), কিরন মিয়া (৩৫), নুরু মিয়া (৬০), এখলাছ (৩৫), শফিকুল (৩২), দ্বিকচাঁন (৩২), মজলিস (৩৩), সোহাগ (১৪), আরাফাত (২৪), আরমান (২২), হুমায়ুন (২৮), রুবেল মিয়া (৩০), সেকুল ইসলাম (৩২)। গুরুতর আহত বুলবুল ভুঁইয়া, মোস্তফা ভূঁইয়া ও কিরন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. সিরাজুল ইসলাম জানান, চাঁনগাও শাহপুর গ্রামের প্রভাবশালী ফজলে এলাহী টুটনের সঙ্গে একই গ্রামের ফরিদউদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল আগে থেকে। এ জমিতে সোমবার সকালে টুটন পুকুর কাটতে যাওয়ার পর ফরিদ উদ্দিন বাধা দিলে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। তিনি জানান, দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় শরীফ, আবুল কাশেম, আব্দুল আওয়াল, সরিফ মিয়া ও নুরুল ইসলামকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৭ ঘ.