২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সপ্তাহব্যাপী বইমেলা শুরু

কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে সোমবার সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। ১৬ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। বই মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুর রহমান অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একুশের আলোচনা সভায় এই বইমেলা আয়োজনের প্রস্তাব উঠেছিল। কিন্তু ফেব্র"য়ারি মাসে ঢাকায় একুশে বইমেলা থাকায় তা পিছিয়ে মার্চে আনা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

কক্সবাজার, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে সোমবার সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। ১৬ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। বই মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুর রহমান অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একুশের আলোচনা সভায় এই বইমেলা আয়োজনের প্রস্তাব উঠেছিল। কিন্তু ফেব্র"য়ারি মাসে ঢাকায় একুশে বইমেলা থাকায় তা পিছিয়ে মার্চে আনা হয়েছে।" তিনি জানান, জেলা প্রশাসন এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কক্সবাজার শাখা আয়োজিত এবারের মেলায় ১৯টি স্টল অংশ নিচ্ছে। এদের মধ্যে ঢাকা থেকে এসেছে ১৫টি প্রকাশনী, চট্টগ্রাম থেকে একটি এবং কক্সবাজার থেকে তিনটি। ঢাকা থেকে আসা প্রকাশনীগুলো হলো- চয়ন প্রকাশনী, জনতা প্রকাশ, প্রিতম একাডেমী, ইছামতি প্রকাশনী, বাড কম্পিট এন্ড পাবলিকেশন্স, বিজ্ঞান একাডেমী, ঐতিহ্য, ইমন প্রকাশনী, বিদ্যা প্রকাশ, নিউ শিখা প্রকাশনী, আকাশ প্রকাশনা, এশিয়া পাবলিকেশন্স, বাংলা প্রকাশ, উজ্জীবন ও বইপত্র। চট্টগ্রাম থেকে অংশ নিয়েছে বলাকা প্রকাশনা। কক্সবাজার থেকে অংশ নেওয়া স্টলগুলো হলো- কক্সবাজার সাহিত্য একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন। মেলা আয়োজক কমিটির সদস্য ও কক্সবাজার সাহিত্য একাডেমীর পরিচালক মুহম্মদ নূরুল ইসলাম জানান, আগামীতে আরও বড় আয়োজনে বই মেলার আয়োজন করা হবে। তখন ঢাকার বড় প্রকাশনী প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানানো হবে। সোমবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুর রহমান অপু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবদুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. দেলোয়ার হোসেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহম্মদ নূরুল ইসলাম, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অ্যাডভোকেট তাপস রক্ষিত, মুক্তিযোদ্ধা শাহজাহান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৩ ঘ.