চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম থেকে রোববার রাতে ১৪ টি বোমা উদ্ধার করেছে র্যাব।
সদর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে তেররশিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি বোমা উদ্ধার করা হয়। বোমাগুলো টিনের কোটা দিয়ে ঘরে তৈরি করা বলে তিনি জানান।
উপ-পরিদর্শক জাহিদ জানান, বোমগুলো থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৭৫১ ঘ.
bdnews24