কুষ্টিয়া, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কুষ্টিয়ার হরিশংকরপুরের একটি মাছের খামারের পাশে রোববার রাতে গণপিটুনিতে আক্তার হোসেন (৪৫) নামে এক সন্ত্রাসী মারা গেছেন।
নিহত আক্তার হোসেন কুষ্টিয়ার মিলপাড়া এলাকার নবাব আলীর ছেলে।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, হরিশংকরপুর এলাকার কয়েকজন ব্যবসায়ীর কাছে চাঁদা আনতে গেলে রোববার রাত আড়াইটার দিকে এলাকার বিক্ষুদ্ধ জনতা ওই মাছের খামারের পাশে আক্তারকে এলোপাথাড়ি পিটিয়ে হত্যা করে। এ সময় তার কাছ থেকে একটি সার্টার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আক্তার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে মিলপাড়া- ভাটাপাড়া এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় হত্যাসহ ১২টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫২৫ ঘ.
bdnews24