২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের সময়েই দেখতে চাই'

কণ্ঠকে যারা অস্ত্র বানিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদেরই এক জন ময়মনসিংহের অধ্যাপক সুমিতা নাহা। একাত্তরের সেই সেই দিনগুলোতে গান গেয়ে ছুটে বেড়িয়েছেন কখনও রণাঙ্গনে, কখনও বেতারে, আবার কখনওবা জনসমাবেশে। উদ্দীপ্ত করেছেন মুক্তিকামী জনতাকে। বর্তমানে অবসর জীবন কাটানো এ মুক্তিসংগ্রামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জাহাঙ্গীর কবির জুয়েলকে জানালেন, যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের সময়েই দেখতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 06:48 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

জাহাঙ্গীর কবির জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ময়মনসিংহ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কণ্ঠকে যারা অস্ত্র বানিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদেরই এক জন ময়মনসিংহের অধ্যাপক সুমিতা নাহা। একাত্তরের সেই সেই দিনগুলোতে গান গেয়ে ছুটে বেড়িয়েছেন কখনও রণাঙ্গণে, কখনও বেতারে, আবার কখনওবা জনসমাবেশে। উদ্দীপ্ত করেছেন মুক্তিকামী যোদ্ধাদের। বর্তমানে অবসর জীবন কাটানো এ মুক্তিসংগ্রামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের সময়েই দেখতে চান তিনি। ১৯৭১ এ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করেন সুমিতা নাহা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায়