২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার উদ্বোধন হচ্ছে লক্ষীপুর-ভোলা ফেরি যোগাযোগ

লক্ষ্মীপুর-ভোলা রুটে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফেরি যোগাযোগ ব্যবস্থা উদ্বোধন হচ্ছে। রুটটিতে ফেরি চালু হলে চট্টগ্রাম-খুলনার মধ্যে সময় দুরত্ব কমে যাবে ১২ ঘণ্টা; এক দিন কমছে বরিশাল ও চট্টগ্রামের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 06:00 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ভোলা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্মীপুর-ভোলা রুটে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফেরি যোগাযোগ ব্যবস্থা উদ্বোধন হচ্ছে। রুটটিতে ফেরি চালু হলে চট্টগ্রাম-খুলনার মধ্যে সময় দুরত্ব কমে যাবে ১২ ঘণ্টা; এক দিন কমছে বরিশাল ও চট্টগ্রামের মধ্যে। যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমএ এ মতিন মঙ্গলবার এই রুটে ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ২৫ ফেব্র"য়ারি থেকে এই রুটে বিআইডব্লিউটিসি'র কিশোরী ও কেতকী নামের দুটি ফেরি পরীক্ষামূলক ভাবে চলাচল শুরু করেছে। ভোলার ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ঘাটে এ ফেরি দুটি চলাচল করছে। ১৯৮৯ সনে তৎকালীন সরকার দেশের দ্বীপ ভোলার সঙ্গে বরিশালের সড়ক পথের পরিকল্পনা স