২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চমেকের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি কর্মকর্তা হিসাবে দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি কর্মকর্তা হিসাবে দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রাম অতিরিক্ত মূখ্য মহানগর বিচার বিভাগীয় হাকিম আদালতে রোববার দুপুরে ডা. রুমানা আক্তার ও ডা. ফাহমিদা ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করেন নগরীর বাকলিয়া এলাকার ব্যবসায়ী নুরন্নবী চৌধুরী। হাকিম আসাদুজ্জামান খান অভিযোগ আমলে নিয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। নুরন্নবীর আইনজীবী মোরশেদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, চমেক হাসপাতালের বহির্বিভাগে ২৩ ফেব্র"য়ারি নুরন্নবী তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুনা আক্তারকে নিয়ে মেডিকেল অফিসার ডা. রুমানা আক্তারের রুমে যান। এসময় চিকিৎসক রোগীর দিকে মনোযোগ না দিয়ে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের সঙ্গে আলাপে ব্যস্ত থাকেন। তিনি বারবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করলেও চিকিৎসক তাতে কর্ণপাত না করে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে সেখানে উপস্থিত মেডিকেল রিপ্রেজেনটেটিভরাও তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ বিষয়ে নুরন্নবী আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহমিদা ইসলাম চৌধুরীকে অভিযোগ জানাতে গেলে তিনি উল্টো তাদের সঙ্গে দুর্বব্যবহার করেন এবং মেডিকেলের পরিবর্তে ক্লিনিকে (নিবেদিতা হাসপাতালে) চিকিৎসা করানোর পরামর্শ দেন। আইনজীবী মোরশেদ জানান, একজন রোগীকে চিকিৎসা দেওয়ার পরিবর্তে অসৌজন্যমূলক আচরণের জন্য বাদী এই দুই চিকিৎসকের বিরুদ্ধে দন্ডবিধির ৩২৩ ও ৩৮৫ এবং ৫০৪ ও ৫০৯ ধারায় আদালতে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২১৫৩ ঘ.