২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা খালেদাকে বিদেশে পাঠানোর ব্যাপারে কিছু জানেন না গোলাম কাদের

শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শর্ত দিয়ে বিদেশে পাঠানো হবে কি না এ বিষয়ে কিছু বলতে পারেননি যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব) গোলাম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 09:08 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, ৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শর্ত দিয়ে বিদেশে পাঠানো হবে কি না এ বিষয়ে কিছু বলতে পারেননি যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব) গোলাম কাদের। রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন," শর্ত দেয়া হলেও আমি কিছু জানিনা, না দেয়া হলেও জানিনা।" উপদেষ্টা যোগাযোগ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। নির্বাচন কমিশনের সঙ্গে শেষ হলেই সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু হবে কি না -এই প্রশ্নে জবাবে উপদেষ্টা বলেন, "রোডম্যাপ সে ভাবেই করা আছে।" ভোটার তালিকা তৈরির কাজের ধীরগতি সংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "২০০৮ এর ডিসেম্বর মাসের পরই সকল সংশয় এবং সন্দেহ দুর হয়ে যাবে।" তিনি বলেন, "কোনো কোনো এলাকায় ভোটার তালিকা তৈরির কাজ শতকরা ৮০ ভাগ পর্যন্ত শেষ হয়েছে।" আগামী পয়লা বৈশাখ থেকে ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিস চালুর ব্যাপারে আশা পুনর্ব্যক্ত করেন উপদেষ্টা। এ লক্ষ্যে সকল কাজ এগিয়ে চলেছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ইএইচবি/এএইচডি/এসকে/১৪৫৩ঘ.