২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার দায়ের করা মামলায় নাটোরে পৌরসভা চেয়ারম্যান গ্রেফতার

বাবা-মা'র ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশ গত শনিবার রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 05:49 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

নাটোর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবা-মা'র ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশ গত শনিবার রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে গ্রেপ্তার করেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদার রহমান জানান, পৌর চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর পিতা ডা. সাবের আলীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৬ মার্চ নাটোরের বিচার বিভাগীয় হাকিম তারেক মুর্শেদের আদালতে দায়ের করা মামলায় ডা. সাবের আলী অভিযোগ করেন, জমি রেজিষ্ট্রি করে না দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে বাবু গত ২৯ ফেব্র"য়ারি তাকে ও সৎ মাকে বেদম মারধর করে। চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু পিতা-মাতাকে মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন। সৎ মা ওয়াহিদুন নেছা ষড়যন্ত্র করে এই মামলা করিয়েছেন বলে দাবি করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/