ঢাকা, আর্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাগো মানুষ, নারী অধিকারে জাগো- এ স্লোগানকে সামনে রেখে শনিবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে নারী দিবসের কনসার্টে নেমেছিল তারুণ্যের ঢল। প্রায় ৩০ হাজার নারী-পুরুষ এদিন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নেয় গানের তালে তালে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথভাবে এ কনসার্টের আয়োজন করে।
দুপুর ২টায় কনসার্ট শুরুর কথা থাকলেও ১২টা থেকেই উৎসাহী তরুণরা ক্লাব মাঠে জড়ো হতে থাকে। কনসার্টের উদ্বোধন করেন টিআইবি'র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর ড. হিউগেট লেবেলের একটি লিখিত বার্তা পড়ে শোনান।
ইফতেখারুজ্জামান বলেন, "দুর্নীতির কারণে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নারী অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিবিরোধী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে।"
আড়াইটার দিকে মঞ্চে ওঠেন কাঙালিনী সুফিয়া। তিনি গেয়ে শোনান 'নারী কত কষ্ট করি, তবুও মানুষ দেখে না', 'এ জীবনে মানুষের বেঁচে থাকা দায়'সহ তিনটি গান।
কাঙালিনী সুফিয়ার পর একে একে মঞ্চে আসে রেনেসাঁ, কফিল, মেহরীন, শাহেদ ও যাত্রী। আজম খান তার 'রেল লাইনের ঐ বস্তিতে' গানটি শুরু করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে শ্রোতারা। পোশাক কারখানার কর্মীদের নিয়ে গড়া ব্যান্ডদল 'আওয়াজ' এর পরিবেশনা তরুণদের মুগ্ধ করে।
সূর্য ডোবার পর সন্ধ্যার আঁধারে জাগো মানুষ থিম সং এর সঙ্গে পরিবেশিত হয় লেজার শো।
এরপর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, "দুনীতি যে বা যারাই করবে, পুরুষ কিংবা নারী, সবার বিরুদ্ধেই আমরা থাকব, ব্যবস্থা নেব। কথা, গান, কনসার্ট ও গল্পের মাধ্যমে আমরা দুর্নীতিকে 'না' বলব। দুর্নীতি করব না, দুর্নীতি সইব না, দুর্নীতি মানব না- এই হবে আমাদের শপথ।"
টিআইবি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুজাফফর আহমেদ বলেন, "সবার অধিকার নিশ্চিত করাই হোক আমাদের শপথ। আগামীতে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মানুষের মধ্যে সাম্য বিরাজ করবে, দুর্নীতি থাকবে না।"
নারী অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণী পর্যায়ে নারীর সমান অধিকার নিশ্চিত করা না গেলে দুর্নীতি কমবে না। কারণ দুর্নীতি বিরোধী অভিযান ও নারীর অধিকার একই সূত্রে গাঁথা।"
গানের ফাঁকে ফাঁকে চলতে থাকে সংক্ষিপ্ত বক্তৃতা। ফাহমিদা নবী, কৃষ্ণকলি, সোলস, মাকসুদ ও ঢাকা, দলছুট, অর্থহীন, ব্ল
bdnews24