২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সপ্তাহব্যাপী বইমেলা শুরু

শ্রীহট্ট সংস্কৃতি কলেজ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৩টায় মেলা উদ্বোধন করেন কবি দিলওয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে কবি দিলওয়ার বলেন, "মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকল মানুষকেই বইপড়ার অভ্যাস করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

সিলেট, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীহট্ট সংস্কৃতি কলেজ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৩টায় মেলা উদ্বোধন করেন কবি দিলওয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে কবি দিলওয়ার বলেন, "মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকল মানুষকেই বইপড়ার অভ্যাস করতে হবে।" বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের পৃষ্টপোষকতায় আয়োজিত মেলার আয়োজক কমিটির আহবায়ক সুপ্রিয় চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গ্রামীণফোন কর্মকর্তা মসিউস সামাদ, প্রফেসর কামরুল আহসান, আয়োজক কমিটির সদস্য সচিব মিশফাক আহমদ মিশু। সুপ্রিয় চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বইমেলায় ২০টি স্টল অংশ নিচ্ছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বইমেলা শেষ হবে ১৪ মার্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.