২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত, গ্রেপ্তার এক

রাজনগর উপজেলার সারমপুর কেনেলের পাড় গ্রামে শনিবার দুপুরে প্রতিপক্ষের হামলায় খাতুন বিবি (৬০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

মৌলভীবাজার, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনগর উপজেলার সারমপুর কেনেলের পাড় গ্রামে শনিবার দুপুরে প্রতিপক্ষের হামলায় খাতুন বিবি (৬০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে নিহতের ছেলে সফিক মিয়া দুপুরে মামলা করেছেন। মামলার এক নম্বর আসামি তাহির মিয়া লন্ডনীকে বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, নিহত খাতুন বিবির ভাই শিকদার মিয়া বৃহস্পতিবার প্রতিবেশী তাহির মিয়া লন্ডনী ও তার সহযোগীদের বিরুদ্ধে লুঠপাটের অভিযোগ এনে রাজনগর থানায় মামলা করেন। এরই জের ধরে শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারনা করছেন। খাতুন বিবির ছেলে সফিক মিয়া, প্রতিপক্ষ তাহির মিয়া লন্ডনী ও তার সহয়োগীরা ১৫/১৬ জনের দল নিয়ে অতর্কিতে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার বৃদ্ধ মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় বাড়িতে বাধা দেওয়ার মত কেউ ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৩ ঘ.