ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরে এসেছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে।
বৈদ্যুতিক গোলযোগের কারণে শনিবার সকাল সাড়ে ৫টা থেকে এ হাসপাতালগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ সময় চার হাসপাতালের রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
ডেসার শেরেবাংলা নগর এলাকার নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পঙ্গু হাসপাতালের ভেতর একটি তারে আগুন ধরে যাওয়ায় সকাল থেকেই হাসপাতালগুলোতে বিদ্যুৎ ছিল না। মেরামতের পর বিকাল ৩টার পর হাসপাতালগুলোতে বিদ্যুৎ সরবরাহ ফিরে আসে।"
ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) শেরে বাংলা নগর নিয়ন্ত্রণ কেন্দ্রের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৫টা ৪০ মিনিটে পঙ্গু হাসপাতালের ভেতর একটি তারে আগুন লেগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অন্য তিনটি হাসপাতালের বিদ্যুত লাইন একই হওয়ার কারণে চারটি হাসপাতালই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার ডা. উত্তম কুমার বড়
bdnews24