ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) পরিচালক মো: তৌফিককে বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মগবাজারের বাসা থেকে মো: তৌফিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জরুরি বিধিমালার ১৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের পর শুক্রবারই তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়। তিনি তার ও টেলিফোন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের পরিচালকের দায়িত্বে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/০১১০ঘ.
bdnews24